সাঁকরাইলে বিজেপি ছেড়ে প্রায় ৩০০ কর্মীর তৃণমূল যোগ
দি নিউজ লায়নঃ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর আধাঁরী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। রবিবার আঁধারী অঞ্চল তৃনমূল কংগ্রেসের কার্যালয় প্রাঙ্গনে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো সহ ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গণ।
ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে আঁধারী অঞ্চলের ৫০ টি পরিবারের প্রায় ৩০০ জন বিজেপি কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন এলাকার বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর তিনি বলেন আজকের দিনটি ভারতবাসী হিসাবে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
আর আজকের দিনে যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করে তোলার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তা বিরলতম ঘটনা। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কে আরও শক্তিশালী করে তোলার জন্য বিজেপি ছেড়ে মানুষ তৃণমূলে যোগদান করছেন। তৃণমূলে যোগদান কারী সকলকেই তিনি তৃণমূলের হয়ে কাজ করার আহ্বান জানান এবং তিনি তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Post a Comment